• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

মাইক্রোবাসে মিললো ২৫ লাখ টাকার চিংড়ি রেনু, পদ্মায় অবমুক্ত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
মাইক্রোবাসে মিললো ২৫ লাখ টাকার চিংড়ি রেনু, পদ্মায় অবমুক্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৫ লাখ পিস অবৈধ রেনু চিংড়ি জব্দ করেছে বিসিজি আউট পোস্ট রাজবাড়ী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বিসিজি আউট পোস্টের একটি আভিযানিক দল দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস তল্লাশি করে ভেতরে থাকা বিপুল পরিমাণ রেনু চিংড়ি উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধারকৃত ৫ লাখ পিস রেনু চিংড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব রেনু পোনা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: