• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৪, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলিয়ারা (৪৫) ও তাদের মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়ির সামনে একটি দোকান খুলতে গিয়ে দোকানের লোহার রডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন মিলিয়ারা। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়েও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আলী সকাল ৭টা ৪৫ মিনিটে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত