• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পুকুরঘাটে ওজু করতে গিয়ে ফেরা হলো না বৃদ্ধার, ডুবে গেল প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুকুরঘাটে ওজু করতে গিয়ে ফেরা হলো না বৃদ্ধার, ডুবে গেল প্রাণ

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ওই গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে নিজ বাড়ির আঙিনার পুকুরঘাটে ওজু করতে যান আমেনা খাতুন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পরিবারের সদস্যরা পুকুরঘাটে পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে ততক্ষণে তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওজু করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: