• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এই ঘটনাটি ঘটে। 

নিহত দুই শিশু হলো, সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের কন্যা জান্নাতুল (৩) ও পুত্র সানজাদুল (২)। 

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে খেলা করার কোনো একসময় অসাবধানবশত দুই শিশু বাড়ির পিছনে ডোবার পানিতে পড়ে যায়। পরে তাদের অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করেন। কিন্তু ততোক্ষণে তারা মারা যায়। 

এদিকে, একসঙ্গে দুই শিশু সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মুহাম্মদ ইকবাল হোসেন ও পরিবারের সদস্যরা। মায়ের বুকফাটা কান্না আর স্বজনদের আহাজারিতে পুরো সিংহলাল গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

কলারোয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত