নেত্রকোণায় ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার কাপাসকাটিয়া ব্লকের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সুসং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের ভার্চুয়ালি আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৪ টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোণা ২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক, নেত্রকোণা ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার।
অনুষ্ঠানে ১ হাজার ৪৬ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।
বিভি/এআই













মন্তব্য করুন: