• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

স্বাধীনতার ৫৪ বছরেও একটি সেতু পায়নি মাটিরাঙ্গার মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:০৭, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
স্বাধীনতার ৫৪ বছরেও একটি সেতু পায়নি মাটিরাঙ্গার মানুষ

স্বাধীনতার ৫৪ বছরেও একটি সেতু পায়নি খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ছয় গ্রামের মানুষ। এতে হাজারও অধিবাসীর শিক্ষা-চিকিৎসাসহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ধলিয়া খালের ওপর সেতু নির্মাণ প্রতিশ্রুতিতেই আটকে আছে বছরের পর বছর। 

খাগড়াছড়ির মাটিরাঙ্গার ধলিয়া খালের ওপারেই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর ও বড়ঝালাসহ ছয় গ্রামের কয়েক হাজার মানুষের বাস। একটি সেতুর অভাবে ব্যহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। 

উৎপাদিত কৃষি পণ্য যথাসময়ে বাজারে তুলতে না পারায় খালের ওপারেই নষ্ট হয়ে যায়। 

তাদের অভিযোগ বিগত সরকারের জনপ্রতিনিধিরা বছরের পর বছর মানুষকে সেতু নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। ঝুলন্ত সেতুর মতো প্রতিশ্রুতি ঝুলিয়ে করেছেন প্রতারণা।  

আর প্রতিশ্রুতি না দিয়ে এখন ধলিয়া খালে বাস্তবে সেতু দেখার দাবি স্থানীয়দের।  

উপজেলা প্রশাসন বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ধলিয়া খালে শিগগিরই সেতু নিমার্ণের বিষয়টি। 

এ সরকার আমলে দ্রুত সময়ের মধ্যে ধলিয়া খালের উপর সেতু দেখার অপেক্ষা এলাকাবাসীর।

মন্তব্য করুন: