বালতির পানিতে শাপলা রেখেছিল বোন, সেখানে ডুবে প্রাণ গেল ছোট্ট তাসকিয়ার
রাজবাড়ীর গোয়ালন্দে বালতির পানিতে ডুবে তাসকিয়া নামে ৩ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লা বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে।
তাসকিয়া ওই এলাকার সৌদি আরব প্রবাসী ইলিয়াস শেখের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায় , তাসকিয়ার বড় বোন মাসিফা গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের বিল থেকে শাপলা ফুল তুলে এনে বাড়ির টিউবওয়েলের পাশে বড় বালতিতে ভিজিয়ে রাখে। আজ সকালে তাসকিয়া পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে ওই বালতির কাছে গিয়ে বালতি থেকে শাপলা ফুল তোলার চেষ্টা করে। তবে ফুল তুলতে না পেরে সে বালতির ভেতরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে বালতির ভেতর থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: