হালদা নদী রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে: প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এই নদীতীরের কোন কল-কারখানা নদী দূষণের চেষ্টা করলে দরকারি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে মৎস্য অধিদপ্তর ও প্রাণীসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মৎস্য অধিদপ্তর ও প্রাণীসম্পদ অধিদপ্তরের কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ বরদাশত করা হবে না। তদন্ত করে প্রমাণ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন, প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচারক ডা. আতিয়ার রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: