• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে বিপুল পরিমাণ গাঁজাসহ মাইক্রোবাস আটক

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ০৯:২৬, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলে বিপুল পরিমাণ গাঁজাসহ মাইক্রোবাস আটক

বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল শহরের রূপবানী সিনেমা হলের সামনে থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশনায় এটিএসআই জহুরুল এর নেতৃত্বে আকস্মিক চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে চেকপোস্টে একটি মাইক্রোবাসকে থামতে বলা হলে মাইক্রোবাসটি না থেমে সিগনাল অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে এটিএসআই জহুরুল এবং অন্যান্য ট্রাফিক সদস্যরা দ্রুত গাড়িটির পিছু নেয় এবং গাড়িটি ধরে ফেলে। এসময় গাড়িটি চলন্ত অবস্থায় রেখেই চালক এবং অন্যান্যরা পালিয়ে যায়। পরে গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে এনে টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে রাখা হয়। গাড়িটি তল্লাশি করে ৩১ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত