• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা, নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:২৯, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা, নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই আগুন নেভানোর সময় শ্বাসকষ্টজনিত কারণে মো. কালাচাঁদ (৫০) নামে বাসচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। 

তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।

জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে চালক বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বারৈ জানান, কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুন নেভানোর সময় শ্বাসকষ্টজনিত কারণে চালক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিভি/এইচএ/এজেড

মন্তব্য করুন: