• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আজ যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত: ০৯:১৭, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আজ যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকোর ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো- বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

বিভি/এআই

মন্তব্য করুন: