• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মাদারীপুর থেকে গ্রেফতার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রকি

প্রকাশিত: ১২:১৮, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১৮, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদারীপুর থেকে গ্রেফতার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রকি

খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

গত ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর থানার ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহারিয়ার ইসলাম রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার মৃত মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নুরাজিমের আপন ভাই।

এসআরবি সূত্রে জানা যায়, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে। এ ছাড়া খুলনা শহরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে এই বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সূত্রটি আরও জানায়, গ্রেফতার রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।

গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: