ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে শ্রীনগর উপজেলাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন: ১. রাফি (২০), পিতা: মনজুরুল আলম বাবু। ২. জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯), পিতা: জাহাঙ্গীর আলম। উভয়ের ঠিকানা: ১২৫/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে ওই দুইজনই আরোহী ছিলেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ০৪ মিনিটে মুন্সীগঞ্জ জেলার অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতরা ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।













মন্তব্য করুন: