• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গুম-খুন ও মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১৫, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গুম-খুন ও মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী

দেশের মানুষকে পুড়িয়ে মারা, গুম, খুন করা ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনও রাজনৈতিক দলের কাজ না, এসব সন্ত্রাসী দলের কাজ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, যারা মানুষকে গুম, খুন করলো, জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেলো তারা ফেসবুকে বুক ফুলিয়ে উসকানি দিচ্ছে। বাইরের দেশে বসে উসকানি দিয়ে নিরীহ সরল মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছে। খারাপ কাজের উত্তর খারাপভাবে দেওয়া যাবে না, সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার তুলে দেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: