দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারো দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবো।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর উপলক্ষে সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলার দলীয় নেতৃবৃন্দ।
এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি। দেশের সকল খাল এবং মরা নদীগুলোকে পুনর্জীবিত করা হবে। পরে মন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন এবং খুব শীঘ্রই এসব খাল খননের উদ্বোধন করা হবে বলে জানান।
এর আগে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: