• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

‘স্বর্ণার মনে জায়গা করে দেন’, প্রেমিকাকে পেতে পাগলা মসজিদের দানবক্সে চিরকুট

প্রকাশিত: ২১:৩৬, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩২, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘স্বর্ণার মনে জায়গা করে দেন’, প্রেমিকাকে পেতে পাগলা মসজিদের দানবক্সে চিরকুট

প্রিয় মানুষ স্বর্ণার মনে জায়গা পেতে মহান আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন এক তরুণ। এমন আবেগঘন একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় চিঠিটি পাওয়া যায়। সিন্দুক থেকে চিরকুট, স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে চলছে টাকা গণনা। গণনা শেষ হতে রাত ১০টা বেজে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দানবাক্স থেকে এক প্রেমিকের আবেগঘন চিরকুট পাওয়া গেছে। তিনি লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিঠির শেষে স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’

উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার ৫১ বস্তা টাকার সঙ্গে এক বস্তা চিঠি-চিরকুটও পাওয়া গেছে। এসবের কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনোটিতে আছে প্রিয় মানুষের ভালোবাসা ও আপন করে পাওয়ার আকাঙ্ক্ষা। কেউবা চিরকুটে চিকন, সুন্দরী হওয়া বা রোগমুক্তির জন্য বাসনা প্রকাশ করেছেন। কেউ আবার পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে চিঠি লিখেছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: