• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড অর্থ, মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৫১, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড অর্থ, মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার টাকা

ফাইল ছবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে এবার পাওয়া গেছে ইতিহাসের সর্বোচ্চ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

দিনভর গণনা শেষে শনিবার (২১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ। 

সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকাসহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

এর আগে, শনিবার সকাল ৭টায় ৪ মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংকসহ মোট ১৫টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের সঙ্গে নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়েছিল।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টাকা গণনার কাজে অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। সব মিলিয়ে প্রায় ৬০০ জন দিনভর গণনার কাজে অংশ নেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: