• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় ৩টি ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় ৩টি ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি

রাঙামাটির বাঘাইছড়িতে রহস্যময় তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি করেছে ২৭ বিজিবি। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, হঠাৎ বিজিবির হেলিপ্যাড এর উপর রহস্যময় তিনটি ড্রোন দেখতে পেয়ে বিজিবির আশপাশের সকল বিউপি ক্যাম্পকে সতর্ক করা হয়। 

পরে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)র দিকনির্দেশনায় ড্রোনগুলোকে শ্যুট ডউন করার লক্ষে এলএমজি দিয়ে পর পর ১৫ রাউন্ড গুলি করা হয়েছে। গুলির পর দ্রুত ড্রোনগুলো স্থান ত্যাগ করে দূরে সরে যায়। ধারণা করা হচ্ছে, পাহাড়ের বিরাজমান অস্থির পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হচ্ছে। 

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। সকল বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: