• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কালুখালীতে বাস-ভ্যানের সংঘর্ষে নারীসহ আহত ৪  

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৫, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কালুখালীতে বাস-ভ্যানের সংঘর্ষে নারীসহ আহত ৪  

রাজবাড়ীর কালুখালীতে লোকাল বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান দুমড়েমুচড়ে গিয়ে নারীসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী নিউ রাজন পরিবহনের একটি লোকাল বাস কালুখালী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে চাঁদপুর বাইপাস সড়ক থেকে যাত্রী নিয়ে মহাসড়কে উঠছিলো একটি ব্যাটারিচালিত ভ্যান। এ সময় বাসটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ভ্যানে থাকা তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন।

আহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের লিটন পাটেয়ারির স্ত্রী রুপা (৩৫), কালুখালীর ছোট চাঁদপুর গ্রামের রাজ্জাকের ছেলে সাদ্দাম (৪৫), একই গ্রামের মোকছেদের স্ত্রী রেনু (৪৯) এবং ভ্যানচালক কালাম (৫৫)।

দুর্ঘটনার খবর পেয়ে কালুখালী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ভ্যানচালক কালামের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার পর পাংশা হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করে হেফাজতে নিয়েছে। বাসচালক মোহাম্মদ শেখ (৩৫) কালুখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: