মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বন প্রতিমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের প্রেক্ষিতে ভাঙন কবলিত বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ভাঙ্গন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এখানে স্টাডি করে কাজ করতে হবে।
কারণ এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙ্গে পড়ছে। এখানকার ভাঙনটা সোজা/খাড়া, ফলে এ ভাঙন প্রতিরোধ করা সহজ না। নদীর বাঁকগুলো কিভাবে ঠিক/সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙন অব্যাহত রয়েছে। এ ভাঙন রোধেই সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে এই পরিদর্শন।
পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে, তাদেরকে নিয়ে ভাঙন রোধে একটা যৌক্তিক সমাধানে যেতে হবে। যেন এই জনপদের মানুষগুলো ভাঙনের শিকার থেকে মুক্তি পায়। কারণ তাদের বাড়ীঘর ও কৃষি জমি বিলিন হচ্ছে। দিনশেষে এই মানুষগুলো বেকার হচ্ছে। তারা উদবাস্তুুতে পরিণত হচ্ছে। ভাঙন রোধে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও সরকারকে এটা জানানো এবং তাদেরকে সহযোগীতা করা। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবো।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রমজাইপুর এলাকার ভাঙ্গন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুময়ায়ন কবির ও
বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা।
পরিবেশ প্রতিমন্ত্রী এ সময় ওই এলাকায় ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনের মুখ থাকা পরিবারের লোকজনের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
বিভি/এআই













মন্তব্য করুন: