তুহিন হত্যা মামলা সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি সশরীরে আদালতে হাজির হন। শুনানি শেষে তার পুনরায় জামিনের আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটির এক নম্বর আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। পরে তিনি আদালত ত্যাগ করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। তারা আদালতে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: