• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত: ১৩:১১, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

সাবেক উপদেষ্টা ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।  

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসিফ মাহমুদ। রিটে চলমান অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের প্রেস ব্রিফিং না করার নির্দেশনাও চাওয়া হয়। রিটে বলা হয়, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানানো হয়। একইসঙ্গে অনুসন্ধানে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলেও বক্তব্য দেওয়া হয়। দুদকের এমন বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চান আসিফ মাহমুদ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত