• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুবি ছাত্রীকে ধর্ষণ ও হত্যা, দেখে ফেলায় মাকে হত্যা: সেই কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২১, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুবি ছাত্রীকে ধর্ষণ ও হত্যা, দেখে ফেলায় মাকে হত্যা: সেই কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা ও তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে আদালত থেকে বের করার সময় উত্তেজিত জনতা আসামিকে মারধরের চেষ্টা করে। পরবর্তী পুলিশ বিষয়টি সামাল দিয়ে থাকেন। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁকের কথা বলে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকেও হত্যা করেন তিনি।

এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন তিনি।

পুলিশ মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করে রায় ঘোষণা করেন আদালত।

বিভি/এসএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত