আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু আজ
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হচ্ছে আজ থেকে। এসব অপরাধের তদন্তে সহযোগিতা চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাটি অন্যায়ের মধ্যে পড়ে কি না, তাও তদন্ত করে দেখা হবে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের ঘটনায় তদন্ত দ্রুত শেষ করা হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: