• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১১:৫৫, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২৩, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব বোস নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় আদালতের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভি/এফআর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত