• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১১৬ জনের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত জিয়াউল আহসান: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ১৪:০১, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১১৬ জনের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত জিয়াউল আহসান: অ্যাটর্নি জেনারেল

শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল তাকে ‘নৃশংস খুনি’ আখ্যা দিয়ে বলেছেন, জিয়াউল আহসান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ১১৬ জন হতভাগ্য ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে এ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও জিয়াউল আহসানের অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে অস্ত্র দেওয়া হয়েছিল, তা তিনি গুম ও খুনের মতো অপরাধে ব্যবহার করেছেন। এর মাধ্যমে তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

বিভি/এসএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত