রাজধানীর বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযান ও সিলগালা (ভিডিও)
বেইলি রোডে আগুনে ৪৬টি তরতাজা প্রাণ ঝরে যাওয়ার পর, ঘুম ভাঙলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের। রাজধানীর ধানমণ্ডি ও সাত মসজিদ রোডসহ বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযানের অংশ হিসেবে আজ সিলগালা করে দেয়া হয়েছে গাউছিয়া টুইনপিক ভবনের ১২টি রেস্তোরাঁ। একই ভবনের রুফটপে থাকা রেট্রো লাইভ কিচেনও ভেঙ্গে দিয়েছে রাজউক।
সোমবার (৪ মার্চ) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রেস্টুরেন্ট করার অনুমতি না থাকা ভবনগুলোতে চলবে সাড়াঁশি আভিযান। অনিয়মের কারণে বেশ কয়েকটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
রেস্টুরেন্ট করার সব ধরনের অনুমতি আছে, এমন দাবি করলেও কোনো কাগজ-পত্র দেখাতে পারেনি সিলগালা হওয়া রেস্টুরেন্টের সংশ্লিষ্টরা।
গাউছিয়া টুইন পিক ভবনটিতে এফ-ওয়ানের অনুমোদন রয়েছে। তবে রেস্তোরাঁ করার কোনো অনুমোদন নেই, দাবি রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের।
এছাড়া, ধানমন্ডি কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযান চালিয়ে বেশ কয়েকটি রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাজধানীর ওয়ারীতেও বিভিন্ন রেস্তোঁরায় অভিযান চালিয়েছে পুলিশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: