• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নাশকতার সাথে জড়িত থাকায় নিষিদ্ধ আ. লীগের ৫ কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১৪:১১, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নাশকতার সাথে জড়িত থাকায় নিষিদ্ধ আ. লীগের ৫ কর্মী গ্রেফতার

রাজধানীর মিরপুরে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ও প্রজন্ম লীগের নেতারা রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন- মো. শামীম হোসাইন, ঢাকা মহানগরের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি, শরিফ সাইফুল ইসলাম, ঢাকা মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, মোহাম্মদ আলাউদ্দিন, মিরপুর মডেল থানার প্রজন্ম লীগের সভাপতি, মোহাম্মদ আসলাম, মিরপুর থানা যুবলীগের নেতা, নাজমুল হক ওরফে আকাশ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক।

নির্ভরযোগ্য তথ্যসূত্রে জানা যায়, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর মডেল থানা পুলিশ তাদের আটক করেছে।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত