• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বাকলিয়ায় আব্দুস সোবাহান হত্যাকাণ্ডে অভিযুক্ত তিনজন গ্রেফতার

প্রকাশিত: ১৪:০৬, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাকলিয়ায় আব্দুস সোবাহান হত্যাকাণ্ডে অভিযুক্ত তিনজন গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবাহান হত্যাকাণ্ডে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি। গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার  দিবাগত (১৯ নভেম্বর) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা আসামিদের গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১২ নভেম্বর দিবাগত রাতে ভিকটিম আব্দুস সোবাহান চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হন। সোবাহানের বিরুদ্ধে আগে থেকেই একটি হত্যাসহ মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এলাকার মাদক স্পটগুলোর নিয়ন্ত্রণ এবং একক আধিপত্য বজায় রাখা নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৪ জন এজাহারনামীয় ও ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি করে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

বিভি/সিটিজি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত