• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৮০০ সিলিন্ডার মজুদ, ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৩:০৫, ৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
৮০০ সিলিন্ডার মজুদ, ব্যবসায়ী গ্রেফতার

নিরাপত্তা ঝুঁকির মধ্যেই অসাধু উদ্দেশ্যে আট শতাধিক এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করেছেন এক ব্যবসায়ী। এই অভিযোগে বিল্লাল হোসেন আকন্দ নামের (৪৮) এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজধানীর কাফরুল থানা পুলিশ।

সোমবার (৪ মার্চ) রাতে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগে পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয় ওই ব্যবসায়ীকে। এই মামলায় গ্রেফতারকৃত বিল্লালকে আদালতে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল ইসলাম। 

তিনি বলেন, ব্যবসায়ী বিল্লাল অসাধু উদ্দেশ্যে ৮শতাধিক গ্যাস সিলিন্ডার মজুদ করেছে। তাও আবার সাধারণ মানুষের চলাচলের রাস্তায় এগুলো রাখা হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা না করেই এসব করেছেন তিনি। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিভি/এসএইচ/টিটি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত