বাস কাউন্টারের ব্যাগে মিললো ৪৪০ বোতল ফেনসিডিল
ফরিদপুরে ৪৪০ বোতল ফেনসিডিলসহ দু'জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি আভিযানিক দল। রবিবার (১৭ মার্চ) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি বাজারে বিআরটিসি কাউন্টার এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালমারী খামারপাড়ার মো. নাজমুল শেখ (২৪) ও রতনদিয়ার মো. শওকত আলী (২৯)।
ডিএনসি সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বোয়ালমারীর গোহাইলবাড়ী বাজারের বিআরটিসি বাস কাউন্টার হতে বাসে করে ফেনসিডিল নিয়ে ঢাকা যাওয়ার সময় তাদের দু'জনকে আটক করা হয়। এরপর তাদের নিকট থেকে একটি বড় ট্রাভেল ব্যাগ ও দুটি লাগেজ থেকে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব ফেনসিডিল তাদের বলে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব ফেনসিডিল দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার মাদকের ডিলারদের সরবরাহ করে থাকে তারা। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা অধিকতর অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: