• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এবার কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

প্রকাশিত: ১৬:৪০, ৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
এবার কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

বান্দরবান ও থানচিতে ব্যাংক ডাকাতি নিয়ে উত্তাল সারাদেশ। এরইমধ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভির ডিভিআর নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতা ভিড় করেছে। 

গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, তিনি সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ডিভিইয়ার নেই। আলমারি অগোছালো। তার ভাষ্য, রাতের আধারে ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় মামলা করবেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার গভীর তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

এর আগে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালায় অস্ত্রধারীরা। তবে কোনো টাকা লুটের ঘটনা ঘটেনি। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ২ কোটি টাকা লুট করেছে অস্ত্রধারীরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত