‘ডার্ক মোসাদ’ থেকে বিটকয়েন চাঁদা দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
হোয়াটসঅ্যাপে 'ডার্ক মোসাদ' নাম দিয়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছে বিটকয়েন চাঁদা দাবী করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) তার প্রেফতারের খবর জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ওয়ারী বিভাগ।
সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার। তিনি বলেন, আসামি জাহাঙ্গীর আলম রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। গত ২৬ মার্চ সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফিকে প্রাণনাশের হুমকি দিয়ে বিটকয়েন চাঁদা দাবী করেছিলো। এছাড়া অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও রাজনৈতিক নেতাদের কাছেও চাঁদা দাবি করেছিলো সে।
পরে অভিযান চালিয়ে বিভিন্ন আলামতসহ তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে বিদেশি কোনো চক্রের যোগাযোগ থাকতে পারে বলে পুলিশের ধারণা।
বিভি/এজেড













মন্তব্য করুন: