• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সেহরি-ইফতারের সময় উৎপাত বেড়েছে ছিনতাই চক্রের, গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সেহরি-ইফতারের সময় উৎপাত বেড়েছে ছিনতাই চক্রের, গ্রেফতার ১৫

রমজান মাসে সেহরি ইফতারি আর যানজটকে কাজে লাগিয়ে রাজধানীতে উৎপাত বেড়েছে মোবাইল ছিনতাই চক্রের। ইতিমধ্যে এ চক্রের ১৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্তি কমিশনার হারুন অর রশিদ। তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের থেকে উদ্ধার করা হয় ১০৩ টি মোবাইল। যার মধ্যে ৮৯ টা রয়েছে স্মার্টফোন। 

গোয়েন্দা প্রধান জানান, এই চোর চক্রটি খুবই ধূর্ত, মোবাইল যেন খুঁজে বের করা না যায়, সেজন্য তারা মোবাইলের সব পার্টস আলাদা করে ফেলতেন, এছাড়া আইএমই কোর্ডও পরিবর্তন করতেন বলে জানান ডিবি প্রধান। তবে তাদের সঙ্গে আরও যারা জড়িত আছে ধরতে কাজ করছে বলেও জানান তিনি।

 

বিভি/এসএইচ/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত