• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মোংলায় রান্না ঘর থেকে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মোংলায় রান্না ঘর থেকে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক

মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ফাতেমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) ভোর ৫টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমেঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে দুটি বস্তায় ভরা ১৫ কেজি জব্দ করা হয়। 

আটক ফাতেমা খাতুন ওই গ্রামের বেল্লাল হকের স্ত্রী। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমেঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা রাখার অভিযোগে বিল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করা হয়।

তিনি আরো জানান, ফাতেমা দীর্ঘদিন যাবত গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটক আসামিকে মোংলা থানায় হস্তান্তরসহ মামলা দায়ের করা হয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত