• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

চট্টগ্রামে একাধিক দেশি-বিদেশি অস্ত্রসহ দুই ভাই আটক 

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে একাধিক দেশি-বিদেশি অস্ত্রসহ দুই ভাই আটক 

চট্টগ্রামের বোয়ালখালী থেকে একাধিক দেশি-বিদেশি অস্ত্রসহ দুই ভাই সালাহউদ্দিন ও সাইফুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে হোরারবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের ছেলে। 

এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, অভিযানে চারটি বিদেশি শট গান, দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড অ্যামুনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণসহ দুর্ধর্ষ দুই শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্রসহ ছয়টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পীর চারটি মামলা রয়েছে। এরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো এবং সেগুলো বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে বেচাকেনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত