চেক ডিজঅনারের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
রাজশাহীর গোদাগাড়ীতে চেক ডিজঅনারের মামলায় ৯ মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে গোদাগাড়ী সদর ডাঙ্গাপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জিয়াউর রহমান উপজেলার সুইচগেট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ব্যাংকের চেক ডিজঅনারের ঘটনায় দায়ের করা মামলায় আদালত জিয়াউর রহমানকে নয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর সোমবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: