বালিয়াকান্দির বহরপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতর করা হয়েছে।
অভিযানে মাসুদ (২৯) নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বহরপুর গ্রামের তারাজুল ইসলামের ছেলে মো. ইমন আহমেদ (২০), মৃত জহুরুল মণ্ডলের ছেলে মোহাম্মদ মোস্তফা মণ্ডল (৩৮) এবং সুরজ মুল্লীর ছেলে মাসুদ মুল্লী (২৯)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: