• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২০:১৩, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে অগ্নিকাণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে মিনহাজের বাবা-মা ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন ডাকসুর এক নেতা।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক ফেসবুক পোস্টে দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি লেখেন, আগুন দেওয়ার সময় বাড়ির ভেতরে মিনহাজের বাবা-মা ছিলেন। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সোমবার সকালে আব্দুল্লাহ আল মিনহাজের বাড়ির দেয়ালে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে রোববার ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত