শিবগঞ্জে যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার রাণীনগর হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন আহসান আলী ও আব্দুর রহিম। অভিযানের পর তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি এবং অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এসআরবি-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: