অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া। তিনি জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় সন্দেহজনকভাবে তুহিনকে আটক করা হয়েছে।
এর আগে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতীম সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: