• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কালভার্টের নিচে শপিংব্যাগে মোড়ানো ছিল বিদেশি পিস্তল ও গুলি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কালভার্টের নিচে শপিংব্যাগে মোড়ানো ছিল বিদেশি পিস্তল ও গুলি

গাইবান্ধা সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের সারের গোডাউনের পাশে শিবপুর রোডে অবস্থিত কালভার্টের নিচ থেকে আলামতগুলো উদ্ধার করে। এ সময় একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভিতরে লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় লোহার তৈরি একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানায়, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত