• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় একযোগে ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় একযোগে ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় চার সদস্যও রয়েছে। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বখাটেপনা, সংঘবদ্ধ আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অপরাধে তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

এদিকে, আটক কিশোরদের ছাড়িয়ে নিতে বিভিন্ন থানায় অভিভাবকদের ভিড় দেখা গেছে। শুধু দেবিদ্বার থানায় অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি ১৩ বছর বয়সী শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত