প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশের এসআই প্রত্যাহার
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তার বসতবাড়িতে এসআই দ্বীপ মণ্ডলকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এসআই দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে ওই এলাকায় তার যাতায়াত তুলনামূলক বেশি ছিল বলে জানা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: