গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার
পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল। সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারসূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে প্রধান অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪-৫ জন দুষ্কৃতকারী ঘরে প্রবেশ করে। পরে জোরপূর্বক গণধর্ষণের পর পরিকল্পিতভাবে জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সফল অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-৮। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: