• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮

প্রকাশিত: ১২:১৪, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৩৮, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮

প্রতিকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধ ও ঘটনায় তাদের বিরুদ্ধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগে।

গ্রেফতারদের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, তেজগাঁও বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ ও উত্তরা বিভাগে ৪৭ জন করে, গুলশান বিভাগে ২৯ জন, রমনা বিভাগে ২৭ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে- ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন এবং ১৯ বোতল ফেনসিডিল। এছাড়াও নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত