আমড়া কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, ৫ দিন পর অভিযুক্ত গ্রেফতার
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ৮ বছর বয়সী প্রথম শ্রেনীর শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৫ দিন পর অভিযুক্ত সাইফুল খাঁ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মালুখাঁ’র ছেলে।
গত সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার শিশুটির বাবা রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাতে সদর থানা পুলিশ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে মঙ্গলবার দুপুর আদালতে পাঠানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত (১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটি তার বাড়ি থেকে একটু দুরে অজিত শীলের বসত ঘরের পিছনে আমড়া কুড়াতে যায়। এসময় সাইফুল খাঁ শিশুকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে সাইফুল বিবস্ত্র অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
শিশুটির প্রচুর রক্তক্ষরনে অসুস্থ্য অবস্থায় স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও শারিরীক অবস্থার আরো অবনতি হলে শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: