জঙ্গল সলিমপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে শর্টগান ও চাইনিজ পিস্তলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল, ৯টি সীসার বুলেট ও ৬টি কার্তুজ বুলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জঙ্গল সলিমপুরের আলিনগরের বাহাদুর ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরাও অংশ নেন।
তিনি জানান, জঙ্গল সলিমপুরের বিস্তৃত পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেখানে অভিযান পরিচালনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বেশ চ্যালেঞ্জিং। এ কারণে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যস্থল শনাক্ত করে বিশেষ কৌশলে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: