সুন্দরবনে অভিযান: হরিণের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ৬ শিকারি আটক
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ছয়জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় নিয়মিত টহলের সময় হলদী খালে হরিণ শিকারের চেষ্টা করার অভিযোগে তাদের আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও হরিণ শিকারের চেষ্টা করছিলেন আটক ব্যক্তিরা। এ সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তারা সবাই বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা।
বন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: