খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অবৈধভাবে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা, স্কেভেটর জব্দ
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে খাল ভরাট ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মো. কাজল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকার আলীনগর রাস্তার মুখে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ চলে। পাহাড়ের মাটি দিয়ে পাশের একটি খাল ভরাট করা হয়। খবর পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ও ১৫(১) ধারায় মো. কাজল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করা হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে। এসময় তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: